সর্বশেষ সংবাদ :

নিরাপদ ধনবাড়ী গড়তে চান সম্ভাব্য মেয়র প্রার্থী বিএনপি নেতা তাপস

টাঙ্গাইল প্রতিনিধি: সকল শ্রেণি পেশার জনসাধারণকে নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যদিয়ে নিরাপদ সুন্দর ধনবাড়ী পৌর এলাকা গড়তে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ সামছুদ্দোহা তাপস। ধনবাড়ী পৌর এলাকায় গরীব অসহায় সহ সকল জনগণের পাশে থেকে আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার কথা বলেন।
ধনবাড়ী পৌর এলাকার নল্যা মমতাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার ২মার্চ এক ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ সামছুদ্দোহা তাপসকে আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার আহবান জানিয়ে তার নাম ঘোষণা করেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ সামছুদ্দোহা তাপস তিনি আরো বলেন, আমী পৌরসভা নির্বাচনে আমি যদি মেয়র হতে পারি এলাকার সকল উন্নয়ন সহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ দুর্নীতি বন্ধ করে একটি সুন্দর নিরাপদ মডেল ধনবাড়ী পৌরসভা গড়তে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ হোসেন দুদু, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুজ্জামান শহর, সাবেক কমিশনার খোরশেদ আলম খসরু সহ স্থানীয় বিএনপি নেতা কর্মী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: March 6, 2026 | সময়: 3:40 am | সুমন শেখ