সর্বশেষ সংবাদ :

অগ্নিকাণ্ডে পাঁচটি গবাদী পশুর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়া সহ পাঁচটি গবাদী পশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আটঘরিয়া গ্রামের ইয়াছিন মিয়া নামে এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, গোয়াল ঘরে মশা তাড়াতে ধোঁয়া দেয়ার জন্য তিনি শুকনা গোবর দিয়ে তৈরী ঘুঁটে জ্বালিয়ে রেখে আসেন। কিছুক্ষণ পর ওই ঘুঁটে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে দ্রুত তা গোয়ালঘর ও পাশের রান্নাঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে দুটি বিদেশি জাতের গরু, তিনটি ছাগল ও রান্নাঘরের সামগ্রীসহ দুইটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কমপক্ষে চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
খবর পেয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম পৃথকভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের সমবেদনা জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার প্রদান করা হয় এবং সাধ্যমত সহায়তার আশ্বাস দেন।


প্রকাশিত: March 4, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ