সর্বশেষ সংবাদ :

বাগমারায় এমপি ডা. আব্দুল বারী ফসলী জমিতে পুকুর খনন বন্ধ করতে হবে

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলাম কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল গত রবিবার ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আসিকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার আব্দুল বারি সরদার বলেন, বাগমারায় নতুন করে কোন ফসলী জমিতে আর পুকুর খনন করতে দেওয়া হবে না। এ বিষয়ে কঠোর পদক্ষেপ দেওয়ার জন্য ইউএনও সাহেবকে নির্দেশনা দিয়েছি।
বাগমারায় পুকুর খনন বন্ধে এমপি তার কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হবে। জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে। এভাবে একের পর এক পুকুর খনন চলমান থাকলে ভবিষ্যতে আমাদের খাদ্য সংকট দেখা দিবে। এছাড়া পরিকল্পনাহীন পুকুর খননের ফলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলো উদ্বেগজনক। তাই এই বিষয়ে এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
এর আগে আইন শৃঙাখলা কমিটির সভায় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বাগমারার মানুষ সরাসরি যেন প্রশাসনের সেবা পায়। থানায় তদবিরের জন্য এক শ্রেণির লোক অবস্থান করে। কোন মাধ্যম নয়, কোন সিন্ডিকেট নয় সরাসরি যেন মানুষ সেবা পায় সে ব্যবস্থা করতে হবে। এই বাগমারাকে গড়ার জন্য আপনাকে আমাকে মিলেই গড়তে হবে। দলমত নির্বিশেষে বাগমারার সকল মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, একই পরিবারের মত সে ব্যবস্থা করতে সকলেই আমাকে সহযোগিতা করবেন। আমি সকলের সহযোগিতা চাই।
একটি মডেল বাগমারা গড়তে আমি সকলের সহযোগিতা চাই। পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শুরা কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের আমির মাষ্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অহিদুল ইসলাম প্রমূখ।


প্রকাশিত: March 3, 2026 | সময়: 3:54 am | সুমন শেখ