সর্বশেষ সংবাদ :

রাবিতে লিফট উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ সোমবার শহীদুল্লাহ কলা ভবনের লিফট উদ্বোধন করেন। ৮ জন বা ৬৩০ কেজি বহনক্ষমতাসম্পন্ন এই লিফট ও জেনারেটর স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় ৯৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।
লিফট উদ্বোধনকালে সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর সেতাউর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মোমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফট উদ্বোধন করে উপাচার্য তাঁর মন্তব্যে বলেন, এই লিফট স্থাপনের ফলে সকলেই বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা, ষাটোর্ধ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অসুস্থরা সুবিধা পাবেন। চলতি অর্থবছরে প্রয়োজনীয় অর্থ প্রাপ্তি সাপেক্ষে আরো দুটো লিফট স্থাপনের পরিকল্পনা আছে এবং পর্যায়ক্রমে অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক ভবনেও লিফট স্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


প্রকাশিত: March 3, 2026 | সময়: 3:53 am | সুমন শেখ