সর্বশেষ সংবাদ :

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর পালিয়েছে স্বামী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
রোববার ১ মার্চ রাতে নিহতের নিজ বাড়িতে এ ঘটেছে। নিহতের নাম খালেদা বেগম (৩৫)। তিনি উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর রহমানের (৫৫) দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতপ্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মভেজ আলীর ছেলে আব্দুল বাকী ওরফে সাইদুরের সাথে একই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে খালেদার সাথে দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে আব্দুল বাকী ঘর জামাই হিসেবে স্ত্রীর পিতার বাড়িতেই থাকেন।
তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য লোকের সাথে কথা বলেছে, এতে পরকীয়ার সন্দেহে তাকে মারধর করে, সোনার গহনাও কেড়ে নেয়।
ওইদিন সন্ধ্যায় স্থানীয়ভাবে তাদের এ বিষয়টি মিটমাট করে দেওয়া হয়েছিল বলে পরিবার সূত্র জানায়। কিন্তু রাতে গলায় ওড়না ও তার দিয়ে পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করে তিনি ঘরছাড়া হন। সকালে জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কালাই থানার ওসি তদন্ত দীপেন্দ্রনাথ সিংহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়ার সন্দেহে খুনের এ ঘটনাটি ঘটিয়েছে স্বামী সাইদুর রহমান বাকী। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে।


প্রকাশিত: March 2, 2026 | সময়: 3:49 am | সুমন শেখ

আরও খবর