সর্বশেষ সংবাদ :

মাহে রমজান

রমজানের প্রধান লক্ষ্য হলো তাকওয়া অর্জন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’(সুরা : বাকারাহ, আয়াত : ১৮৩)
তাকওয়া অর্থ আল্লাহভীতি, আল্লাহর আদেশ পালন ও নিষেধ থেকে বিরত থাকা। রমজানের রোজা মানুষকে সংযম শেখায়—খাদ্য, পানীয় ও বৈধ প্রবৃত্তি থেকে নির্দিষ্ট সময় বিরত থাকার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে।
এই সংযম ও আত্মশুদ্ধিই তাকওয়ার সৌন্দর্য। রোজাদার ব্যক্তি গোপনেও আল্লাহকে ভয় করে, কারণ আল্লাহ ছাড়া কেউ জানে না সে রোজা রেখেছে কি না। এভাবেই রমজান মানুষের অন্তরে আল্লাহভীতির আলো জ্বালিয়ে দেয়।


প্রকাশিত: February 28, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ