, , ।
সানশাইন ডেস্ক: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে টেকসই করতে হলে যুবসমাজকে দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং উদ্যোক্তা মনোভাব দিয়ে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার ঢাকার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ববি হাজ্জাজ বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রচলিত শিক্ষার পাশাপাশি স্কিলভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।”
বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে ‘শেপিং আ স্কিলড, ইনোভেটিভ অ্যান্ড এন্টারপ্রেনারাল বাংলাদেশ’ শীর্ষক ওই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়কে ‘স্কিলস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ড্রাইভেন ইউনিভার্সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম মানবিক গুণাবলীসম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি করার ওপর জোর দেন। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য সচিব কামরুজ্জামান লিটু, সদস্য মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী ও কামরুন নেহার