গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে : ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। বিশেষ করে এয়ারপোর্ট, রেলস্টেশন, বাসস্টেশন, দূরপাল্লার বাসে খুব দ্রুতই ফ্রি ওয়াইফাই চালু করা হবে।
আইসিটি সেক্টরে সারাদেশে ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। পর্যায়ক্রমে সব কাজ বাস্তবায়ন করা হবে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে পরামর্শ করে টাঙ্গাইলের ১২টি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের কথা আমরা চিন্তা করতে পারি।
ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমাদের বড় বড় তিনটি টেকপার্ক রয়েছে সেগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমরাও চেষ্টা করছি। মতবিনিময় সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবীশ) লাবিবুজ্জামান মুস্তাবীন এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে নারী এশিয়ান কাপের এবারের আসর। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার পার্থে উদ্বোধনের কথা থাকলেও সিডনিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আগেই। নিউ সাউথ ওয়েলসের পারামাট্টা এলাকা এখন আলো, সাজসজ্জা আর ফুটবল উচ্ছ্বাসে জমজমাট।
আগামী ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ম্যাচ। এই ম্যাচকে ঘিরে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর আগেই পুরো এলাকায় ফুটবল থিমের সাজসজ্জা চোখে পড়ছে। সন্ধ্যা নামলেই আলোকসজ্জায় ভিন্ন রূপ নিচ্ছে পারামাট্টা।
পারামাট্টা নদীতে বসানো হয়েছে চার মিটার দৈর্ঘ্য ও প্রস্থের একটি বিশাল ভাসমান ফুটবল। আগামী ১১ মার্চ পর্যন্ত এটি নদীতে থাকবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত আলো ও সাউন্ড শো চলছে সেখানে। নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ এবং নৌপথের যাত্রীদের কাছে এটি বড় আকর্ষণে পরিণত হয়েছে। ম্যাচের দিনগুলোতে ভিড় আরও বাড়ছে।
স্থানীয় আয়োজক কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, সিডনির বিভিন্ন স্থানে টুর্নামেন্ট ঘিরে আয়োজন চলছে। পশ্চিম সিডনিতে ছয়টি ম্যাচ এবং স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় পাঁচটি ম্যাচ হবে। ফুটবলপ্রেমী এলাকায় ম্যাচ আয়োজনের মাধ্যমে দর্শক সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
পারামাট্টা সিটি কর্তৃপক্ষ বলছে, এই আয়োজন শহরটিকে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে আরও দৃশ্যমান করছে। স্থানীয় বাসিন্দা ও বিদেশি দর্শকদের সম্পৃক্ত করতে সড়কজুড়ে নানা কার্যক্রম রাখা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়ার স্থানীয় প্রতিনিধি আব্দুল খান রতন বলেন, ‘৩ মার্চ বাংলাদেশের সঙ্গে চীনের ম্যাচকে ঘিরে এখানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। শত শত গাড়ির বহর নিয়ে তারা স্টেডিয়ামে যাবে।’
সিডনি বাংলাদেশ এসোসিয়েশনের সহকারী ব্যবস্থাপক জুই সেন বলেন, ‘বাংলাদেশের মেয়েরা ওমেন্স এশিয়ান কাপে খেলছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগকে উদযাপন করছে।’ কঠিন গ্রুপে বাংলাদেশের লড়াই শুরু হওয়ার আগেই সিডনিতে তৈরি হয়েছে উৎসবের আবহ। আয়োজকদের আশা, এই আয়োজন নারী ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা দর্শকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬ | সময়: ৩:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর