সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীর আইনশৃঙ্খলা সভায় এমপি মুজিবুর রহমান : নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজাশাহীর গোদাগাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুাজিবুর রহমান।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কল্যাণে ও নিরপেক্ষ স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে হবে। আপনাদের কলমের স্বচ্ছতার জবাবদিহিতা রয়েছে দুটি জায়গায়, আল্লাহু ও জনগণের কাছে। এই দুটি জায়গায় সঠিক ভাবে দায়িত্ব আপনারা নিশ্চিত করবেন।
এসময় তিনি বলেন, সব জায়গায় আপনাদের ভূমিকা থাকবে জিরোপয়েন্ট। কারোর চাপে পড়ে নিরপেক্ষতা হারাবেন না। এছাড়াও সরকারি কাজে কোন প্রকার অবৈধ লেনদেন না হয় নিশ্চিত করতে হবে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমূস সাদত রত্নর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সাংবাদিকরা।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি থানার আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য দ্রুত প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি ড. ওবাইদুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর নূমায়ন আলী মাস্টার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা তাদের বক্তব্যে মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি, গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল জোরদার, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রহণ করা হবে।
সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় নির্বাচনী এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


প্রকাশিত: February 27, 2026 | সময়: 3:48 am | সুমন শেখ

আরও খবর