সর্বশেষ সংবাদ :

রাবি প্রশাসনের উদ্যোগে ইফতার ২৮ ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে। সেখানে ছাত্রীদের জন্য যথাযথ পরিবেশ বজায় রেখে পৃথক আয়োজন থাকবে।
আয়োজনকে সুশৃঙ্খল করার জন্য স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মসজিদ ও মসজিদ চত্বরে হলভিত্তিক আসন বিন্যাস ও ইফতার বিতরণ করা হবে। ইফতার আয়োজনে রাবি প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছে।


প্রকাশিত: February 25, 2026 | সময়: 3:05 am | সুমন শেখ