, , ।
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএমডিএ’র প্রধান কার্যালয় (জিমনেসিয়াম) হল রুমে জানুয়ারি ২০২৬ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।
এসময় মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান,তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী হারুন-উর-রশিদ, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ জিল্লুল বারী, মনিটরিং অফিসার আশরাফুল ইসলাম সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার রিজিয়ন, সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক(কৃষি), সহকারী প্রকৌশলীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।