সর্বশেষ সংবাদ :

পুলিশ ও জনগণের সেতুবন্ধনই অপরাধ দমন করতে পারে: এসপি তারিকুল

আত্রাই প্রতিনিধি: পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আর পারস্পরিক আস্থাই পারে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে। রমজান আমাদের ধৈর্য ও ত্যাগের যে শিক্ষা দেয়, তা যেন আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রতিফলিত হয়।
শুক্রবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই থানা চত্বরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওগাঁ জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশ সুপার আরও বলেন, পুলিশের মূল কাজ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এই দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও বেশি মানবিক ও জনবান্ধব হতে হবে। তিনি বিশ্বাস করেন, পুলিশ ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি নিরাপদ সমাজ গঠন করা সময়ের ব্যাপার মাত্র।
ইফতারের পূর্বে পুলিশ সুপার আত্রাই থানার সকল স্তরের অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
থানা পুলিশের সদস্যদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ পুলিশ সুপার। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ছিলেন, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্য এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।


প্রকাশিত: February 23, 2026 | সময়: 3:55 am | সুমন শেখ