, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বর্ষিয়ান রাজনীতিবীদ মোঃ মিজানুর রহমান মিনু এম.পি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
বুধবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে এসোসিয়েশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন, এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে মিনু রাজশাহী শহরকে যেমন পরিচ্ছন্ন নগরীতে পরিণত করেছিলেন। তেমনি ভূমিমন্ত্রী হিসেবে তিনি সারাদেশে ভূমি সেবার শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি রাজশাহীসহ সারাদেশের মানুষের উন্নয়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।