, , ।
একুশের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমদ। তিনি ছিলেন মানিকগঞ্জের আবদুল লতিফের বড় ছেলে। তাঁর মায়ের নাম
রাফিজা খাতুন। সিংগাইর উপজেলার পারিল গ্রামে ছিল তাঁদের বাড়ি। ঘটনার সময় শহীদ রফিকের বয়স হয়েছিল ২৬ বছর। পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের কারণে ছাত্ররা বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা মেডিকেল কলেজ ব্যারাকে আশ্রয় নেওয়ার সময় তাঁদের সঙ্গে ছিলেন রফিক। গুলিতে তাঁর মাথার খুলি উড়ে যায়। মাটিতে লুটিয়ে পড়ে তখনই মারা যান তিনি।
সেদিন যদি সালাম, বরকত, রফিক ভায়েরা আন্দোলন না করতো আমরা কখনোই বিশ্বের ইতিহাসে নাম লিখাতে পারতাম না। তাদের জন্যই আজ ২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানের কৃতিত্ব। সারা বিশ্বই দিনটি স্মরণ করে। যার কারণেই ২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙ্গালিদের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন।