সর্বশেষ সংবাদ :

রাজশাহী কলেজে বসন্তবরণ উদযাপিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ‘বসন্ত বরণ-২০২৬’ উদযাপিত হয়েছে। সোমবার কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলীর নেতৃত্বে দিবসটিকে উজ্জ্বল করে রাখতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রাজশাহী কলেজের প্রশাসন ভবন থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, বসন্ত বরণ অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. শাহ্ মোঃ মাহবুব আলম, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রফেসর কে.এম মাহফুজুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ।
শোভাযাত্রা শেষে কলেজের রজনীকান্ত সেন মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে বসন্ত বরণের আয়োজনটি উপভোগ্য ও প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে নৃত্য পরিবেশন করা হয়।


প্রকাশিত: February 17, 2026 | সময়: 5:11 am | সুমন শেখ

আরও খবর