, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক উপচার–এর প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণ সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৫টায় পত্রিকাটির রানীবাজারস্থ কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে দৈনিক উপচার কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলু ১৫ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে মরহুমের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান এবং ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য দৈনিক উপচার কর্তৃপক্ষ আন্তরিক অনুরোধ জানিয়েছে।