সর্বশেষ সংবাদ :

নাটোর-১ আসনে জামানত হারালেন সাতজন প্রার্থী

লালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১০ জন প্রার্থীর ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রতিটি আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। এই আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ৪০৯টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ৩৪ হাজার ৩০১ ভোট।
জামানত হারানো প্রার্থীরা হলেন, সাহেদ আলী জিন্নাহ (জাতীয় পার্টি) পেয়েছেন ৫৫২ ভোট, আনছার আলী (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) পেয়েছেন ২৭৬ ভোট, আব্দুল্লাহিল বাকী (ইসলামী আন্দোলন) পেয়েছেন ১২৬৯ ভোট, মেহেদী হাসান (গণঅধিকার পরিষদ) পেয়েছেন ২৯৮, সেন্টু আলী (গণসংহতি আন্দোলন) পেয়েছেন ২৮১ ভোট, ইয়াসির আরশাদ (স্বতন্ত্র) পেয়েছেন ৮০ ভোট এবং মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র) পেয়েছেন ১১৫ ভোট।
উল্লেখ্য, এই আসনে বিজয়ী প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (বিএনপি) পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ৯০ হাজার ৫৬৮ ভোট এবং তাইফুল ইসলাম টিপু (সতন্ত্র) পেয়েছেন ৭৩ হাজার ১৭৩ ভোট।


প্রকাশিত: February 15, 2026 | সময়: 4:50 am | সুমন শেখ