কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

সানশাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকালেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন তিনি। এরপর রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।
পরে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এ সময় তার সঙ্গে ছিলেন। পরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


প্রকাশিত: February 13, 2026 | সময়: 4:56 am | সুমন শেখ

আরও খবর