সর্বশেষ সংবাদ :

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ডা.জাহিদ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির দলীয় প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহ¯পতিবার সকাল সোয়া ৮ টায় নবাবগঞ্জ উপজেলার মতিহারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। এ সময় কেন্দ্র এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
ভোট প্রদান শেষে ডা. জাহিদ হোসেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এবার দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৮ হাজার ৮৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৫৯৩ জন। এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৯টি।


প্রকাশিত: February 13, 2026 | সময়: 4:51 am | সুমন শেখ