সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে প্রার্থীরা যেসব কেন্দ্রে ভোট দিবেন

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থীদের ভোটদান সূচি জানা গেছে। নির্বাচনের দিন সকাল থেকেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধান তিন প্রার্থী।
বিএনপি সমর্থিত প্রার্থী মিজানুর রহমান মিনু সকাল ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট প্রদান করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। ভোটগ্রহণ শুরুর প্রথম ঘণ্টাতেই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে অবস্থান করবেন বলে জানা গেছে।
অপরদিকে, জামায়াতে ইসলামের প্রার্থী ডা. জাহাঙ্গীর সকাল ১০টায় রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স কেন্দ্রে ভোট প্রদান করবেন। তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থাকতে পারেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, একই আসনে ঈগল প্রতীকের প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান সকাল ৯টায় মতিহার থানার ধরমপুর এলাকার শমসের আলী মোল্লা স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন। তিনি ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।
এদিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন দুপুর ২ টায় ক্যান্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে ভোট দিবেন এবং এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ হড়গ্রাম ইউনিয়নের কাশিয়াডাঙ্গা কলেজে সকাল ৮ টায় ভোট প্রদান করবেন বলে জানা গেছে।
নির্বাচন ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে অবস্থান নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটারদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতির ওপর এখন নজর রাখছে সংশ্লিষ্ট মহল। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ভোটাররা।


প্রকাশিত: February 12, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ