, , ।
লালপুর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী বোনের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির দলীয় পদ হারানো সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের জ্যেষ্ঠ পুত্র ডা. ইয়াছির আরশাদ রাজন তার সদস্য পদ ফেরত পেয়েছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপি তাকে দল থেকে বহিস্কারাদেশ প্রদান করে। দলীয় প্রার্থী ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুলকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়নোর বিষয়টি অবহিত করে ডা. ইয়াছির আরশাদ রাজনের আবেদননের প্রেক্ষিতে বিএনপি তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে। রবিবার ৮ ফেব্রুয়ারি দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও ডা. ইয়াছির আরশাদ রাজন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সন্তান। তারা দুজনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপি নাটোর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুলকে দলীয় মনোনয়ন দিলেও ডা. ইয়াছির আরশাদ রাজন রির্টানিং অফিসারের নিকট সতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি তিনি মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও নির্ধারিত সময়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে ব্যর্থ হন। এতে মনোনয়নপত্র বাছাই শেষে তিনি ঘোড়া প্রতিক পান। এঘটনায় বিএনপি তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিস্কারাদেশ প্রদান করে।
ডা. ইয়াছির আরশাদ রাজন বিএনপি র্প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও জাতীয় সংসদ নির্বাচনী ব্যালটে তার নাম ও ঘোড়া প্রতিক থেকেই গেছে।