সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে নির্বাচনী আচরণ বিধিভঙ্গ করে বক্তব্য দেয়ায় বিএনপি নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার এক ইউনিয়ন বিএনপির নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত রাজশাহী-৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিজ্ঞ বিচারক।
শনিবার ৭ ফেব্রুয়ারি সিনিয়র সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিজ্ঞ বিজ্ঞ বিচারক কারণ দর্শনো নোটিশে এই আদেশ দেন।
অভিযুক্ত বিএনপি নেতা মাহাবুবুর রহমান সান্টু রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি।
কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, রাজশাহীর একটি অনলাইন গণমাধ্যমের সোস্যাল পেইজে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওতে নির্বাচনী প্রচারণাকালে মাহবুবুর রহমান সান্টুকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে কেন্দ্র করে বিতর্কিত ও হুমকিসূচক মন্তব্য করেন বলে অভিযোগ আনা হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, ওই বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫- এর বিধি ১৫ (ক)- এর সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে শাস্তিযোগ্য অপরাধ।
বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত স্ব প্রণোদিত হয়ে (সুয়োমোটো) নির্বাচনী মিস কেইস গ্রহণ করেন এবং বিএনপি নেতা মাহাবুর রহমান সান্টুকে ৮ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে এবং লিখিতভাবে কারণ আদেশ দেন।
একই সাথে কারণ দর্শানো নোটিশটি জারি করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দুর্গাপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেয়া হয়।


প্রকাশিত: February 9, 2026 | সময়: 6:22 am | সুমন শেখ