ভোলাহাটে ধানের শীষের জনসভা

স্টাফ রিপোর্টার, ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের ধানের শীষের প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল তিনটার দিকে ভোলাহাট রামেশ্বর হাই স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপির একান্ত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আশাদুল্লাহ আহমদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা বাবর আলী বিশ্বাস, উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রনজু, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন, সদস্য সচিব মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু, মহিলা নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, প্রভাষক আল হেলালসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। বক্তারা আগামী বারো তারিখ ভোট কেন্দ্রে গিয়ে সকলকে ভোট দেওয়ার আহবান জানান।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬ | সময়: ৬:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ