, , ।
রুয়েট প্রতিনিধি: ঢাকায় অনুষ্ঠিত ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনএর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত উদ্ভাবনী উদ্যোগের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) টিম অয়ঁরঠরৎধ সাফল্য অর্জন করেছে। দেশব্যাপী শতাধিক অংশগ্রহণকারীর মধ্য থেকে শীর্ষস্থান অর্জনের মাধ্যমে দলটি প্রিসিড ফান্ডিং লাভ করে।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবকদের বাস্তবভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতে আয়োজিত এ প্রতিযোগিতায় পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতকে কেন্দ্র করে মোট ৩১৫টি উদ্ভাবনী আইডিয়া জমা পড়ে। প্রাথমিক যাচাই বাছাই শেষে ৬০টি দল আঞ্চলিক পিচিং রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়। সেখান থেকে নির্বাচিত শীর্ষ ১০টি দল তিন দিনব্যাপী নিবিড় বুটক্যাম্পে অংশ নেয়, যেখানে ব্যবসায়িক মডেলিং, বাজেটিং, ইমপ্যাক্ট পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
চূড়ান্ত পর্বে শীর্ষ ৬টি দল প্রি–সিড ফান্ডিং ও ট্রফি অর্জন করে এবং আরও ৪টি দল সনদ ও নগদ পুরস্কার পায়। পাশাপাশি সকল ফাইনালিস্ট দল ইখটঊ প্ল্যাটফর্মের আওতায় ধারাবাহিক মেন্টরশিপ সুবিধা পাবে বলে জানা যায়।
রুয়েট টিম অয়ঁরঠরৎধ এর সদস্যরা হলেন সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফ ইসলাম আশফাক এবং একই শিক্ষাবর্ষের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোবাসসারা জান্নাত। তাদের উদ্ভাবনী উদ্যোগটি পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই, কার্যকর ও বাস্তবসম্মত সমাধান প্রদানের লক্ষ্যে প্রণীত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন। তিনি তরুণ উদ্ভাবকদের উদ্দেশ্যে কেবল পিচিংয়ে সীমাবদ্ধ না থেকে বাস্তব সমস্যার কার্যকর বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটারএইড বাংলাদেশের টেকনিক্যাল সার্ভিসেস ডিরেক্টর ও কান্ট্রি ডিরেক্টর (ইনচার্জ) মো. তাহমিদুল ইসলাম। তিনি জানান, ব্লু এর মতো প্ল্যাটফর্ম উদ্ভাবনকে সিস্টেম, অর্থায়ন ও অংশীদারিত্বের সঙ্গে যুক্ত করে বাস্তবে রূপ দেওয়ার সেতুবন্ধন তৈরি করে। এছাড়াও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে স্পষ্ট নীতিমালা, কমপ্লায়েন্স ও ব্যবসায়িক প্রস্তুতির সুসংহত রূপরেখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি ওয়াটারএইড ও সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে, ঝরিংং-ংঁঢ়ঢ়ড়ৎঃবফ এঙ৪ওগচঅঈঞ চৎড়লবপঃ এর আওতায় আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণ উদ্ভাবকদের স্থানীয় সমস্যা সমাধানে বাস্তবমুখী সমাধান তৈরিতে উৎসাহিত করার পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।