চারঘাটÑবাঘায় ফ্যাক্টর আওয়ামী ঘরানার ভোট

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলা নিয়ে গঠিত হয়েছে রাজশাহী-৬ আসন। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন শুরু হয়েছে জয়-পরাজয়ের খেলা। ভোটের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান এবং হাট-বাজারে জমে উঠছে নির্বাচনী আলোচনা। এই আলোচনায় এবার সবার মুখে একটি কথা, এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা হবে জয় পরাজয়ের বড় নিয়ামক।
সরেজমিন লক্ষ্য করা গেছে, ইতোমধ্যে আওয়ামী লীগ সমর্থীত ভোটারদের কদর বেড়েছে। নির্বাচনে দেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দুটি রাজনৈতিক দল বিএনপি এবাং জামাত উভয় দলই এখন আ’লীগ ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন। এদিক থেকে হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষকে বিএনপির সাথে প্রচারণায় নামতে লক্ষ্য করা গেছে। তবে এটাকে টিকে ধাকার একটি কৌশল হিসাবে মন্তব্য করছেন অনেকে।
লোকজন বলছেন, অতীতে চারঘাট-বাঘায় সনাতন ধর্মাবলম্বী ভোটের বেশির ভাগই আওয়ামী লীগের পক্ষে গেছে। এবার সেই ভোট নিজ নিজ পক্ষে নিতে সভা-সমাবেশ করছেন সকল দলের প্রার্থীরা। তবে কে এগিয়ে, আর কে পিছিয়ে, শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে বিজয় এসব প্রশ্নেই সরগরম নির্বাচনী এলাকা। এই আসনে চারজন প্রার্থী মাঠে থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ ও জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। তারা আরো বলেন, এর আগে জামাত বিএনপির প্রার্থীরা নির্বাচনী জনসভায় আ’লীগের বিরুদ্ধে বিষাদ গাইতেন। তবে এখন সেটি থেমে গেছে।
চারঘাট-বাঘার সুশীল সমাজ ও বিশ্লেষকরা বলেন, ইতোমধ্যে তারেক রহমান এক জনসভায় বলেছেন, বিএনপি ক্ষমতাই গেলে সর্ব প্রথম দুর্নীতি প্রতিরোধ এবং আইন শৃঙ্খলার উন্নয়নের কথা ব্যক্ত করেছেন। অপর দিকে আমাতের আমির শফিকুর রহমান বলেছেন, ঋণ খেলাপি নিয়ে যে দলের ৩৯ জন প্রার্থী ভোটে নেমেছেন তাদের মুখে এসব কথা মানায় না।
অন্যদিকে এনসিপির উদিয়মান যুবক ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, এক বছর তিন মাস জুলুম নির্যাতন করেছেন যারা, তারা এখন ফেরেস্তা সাজার চেষ্টা করছেন। এদিক থেকে নিষিদ্ধ থাকা আ’লীগ সংগঠনের নির্দোশ ভোটাররা যে দিকে রায় দিবেন তারাই পরবেন জয়ের মালা।
চারঘাট-বাঘার বিএনপি নেতারা জানান, স্বাধীনতার পর ২০০৭ সালের আগ পর্যন্ত এই আসনটি ছিলো বিএনপির ঘাটি। এখানে হেভি ওয়েটধারি আ’লীগ প্রার্থীও কখনো জয়যুক্ত হননি। তবে সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। ২০০৮ সালে সামান্য ভোটের ব্যবধানে এখানে আওয়ামী লীগের বিজয় হয়। এরপর বিএনপি ভোট না করায় দিনের ভোট রাতে মেরে একটানা চারবার আ’লীগের বিজয় হয়। কিন্তু এবারের নির্বাচনে আওয়ামী লীগ ভোট করতে না পারায় নৌকা সমর্থকদের ভোট যার দিকে গড়াবে তারাই বিজয়ী হবেন বলে মনে করছেন স্থানীরা।
রাজশাহী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু সাঈদ চাঁদ, বাংলাদশে জামায়াতে ইসলামী মনোনীত র্প্রাথী ও জেলা কমিটির নেতা অধ্যক্ষ নাজমুল হক। জাতীয় পাটির সাবকে সদস্য সচিব ইকবাল হোসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদশ মনোনীত প্রার্থী আবদুস সালাম সুরুজ।
এদিকে ভোটাররা বলছেন, এই চারজন প্রার্থী মাঠে থাকলেও স্থানীয় পর্যায়ে আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসছেন বিএনপি ও জামাতে ইসলামীর প্রার্থীর নাম। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার পর্যন্ত গুঞ্জন এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে। সেই ক্ষেত্রে বিএনপি এবার বিগত দিনের ধারাবাহিকতায় এই আসনটিকে নিজেদের দখলে নেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপর দিকে বসে নেই জামাতে ইসলামী।
এবার নারীদের ভোট তারা বেশি পেয়ে বিজয়ের স্বপ্ন দেখছেন বলে অনেকেই মন্তব্য করেছেন। তবে সকল ক্ষেত্রে আলোচনা-সমালোচনায় মানুষের মুখে-সুখে একটি কথা উঠে এসছে, এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা হবে জয়-পরাজয়ের নিয়ামক।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬ | সময়: ৩:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ