, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে গরুর দুধ উৎপাদনকারী খামারীদের মাঝে মিল্কং মেশিন ও ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ কার্যালেয়ে অনুষ্ঠানিক ভাবে উপকরণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি থেকে সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
এ সময় ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আহসানুল হাবিব, ভেটেনারী সার্জন ডা. শাহিনুর রহমান, প্রাণী সম্পদ কার্যালয়ের এল ই ও ওয়াহেদুর রহমান, মানবাধিকার কর্মী সমরেশ কুমার সরকার।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, উপজেলার ১৩টি দগ্ধ উপদাপনকারী সমিতির মাঝে ১৩টি দুদ্ধ আহরন মেশিন প্রধান করা হয়েছে এবং ৩৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠি সদস্যদের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে।