, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, মঙ্গলবার রাতে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীদের পার¯পরিক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আবারও বন্দরের আমদানি-রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু হবে বলেও জানান তিনি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট যে কোনো ধর্মীয় উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত। ফলে সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত থাকে। বুধবার স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচলের ওপর এর কোনো প্রকার প্রভাব পড়েনি।