সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে গণভোটে ‘হ্যাঁ‘ প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জয়পুরহাটে প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে শহরের পাঁচুর মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ও জাতীয় ছাত্র শক্তির সহযোগিতায় এ কর্মসূচি শুরু করা হয়। এ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরুল হোসেন রনজুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ওমর আলী বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টির সভাপতি অধ্যক্ষ সুলতান শামসুজ্জামান, সাধারণ স¤পাদক বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর আমির মাওলানা সাইদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সাধারণ স¤পাদক মাওলানা আনোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি গোলাম মর্তুজা।
এ সময় বক্তারা বলেন, গণভোট জনগণের সরাসরি মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।
এনসিপির জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ওমর আলী বাবু বলেন, এই প্রচারণা ক্যারাভ্যান পর্যায়ক্রমে জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিতে কাজ করবে। এ কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে গণভোট স¤পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মনির জামান, মুকুল হোসেন ও শাহনাজ পারভীন, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ শাকিল, সদস্য সচিব রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম-সদস্য সচিব নাফি রহমানী প্রমুখ।


প্রকাশিত: February 5, 2026 | সময়: 4:17 am | সুমন শেখ