সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট সহ রায়হান কবির (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার ১ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকার এবাদের ইটের ভাটার পশ্চিম পাশ থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান কবির উপজেলার কাশিয়াবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল পশ্চিম রসুলপুর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কেনাবেচার সময় রায়হানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আত্রাই থানার (ওসি) আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ রায়হানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


প্রকাশিত: February 3, 2026 | সময়: 3:26 am | সুমন শেখ

আরও খবর