, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে সরিষার ক্ষেত থেকে তাইফ হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাইফ হাসান শহরের খনজনপুর এলাকার মৃত তুহিন হোসেনের ছেলে। মায়ের সাথে তাইফ হাসান নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামে থাকতো। সে ওই এলাকার জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত শনিবার তাইফ হাসান তার মায়ের সঙ্গে ঢাকা থেকে বাস যোগে জয়পুরহাটে আসেন। এরপর সে শহরের মাছুয়া বাজার মোড় এলাকায় প্রসাব করার কথা বলে নেমে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। পরে রবিবার বিকেলে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে সদ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার এসআই মেহেদী আলম জানান, প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড বলে মনে করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।