সর্বশেষ সংবাদ :

গণভোটের প্রচারে আজ রাবি আসছেন অধ্যাপক আলী রীয়াজ

প্রেস বিজ্ঞপ্তি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ একদিনের সফরে আজ (সোমবার) রাজশাহী আসবেন। তিনি সকাল সাড়ে দশটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।
ওইদিন বেলা এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। তিনি সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।


প্রকাশিত: February 2, 2026 | সময়: 5:06 am | সুমন শেখ