বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার তিনি ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ও বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় একাধিক স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি।
গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন ডা. আব্দুল বারী সরদার। ভোটাররা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
ভবানীগঞ্জ পৌরসভার ডাক্তা গ্রামে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আব্দুল বারী সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী এবং মাস্টার আব্দুল আহাদ কবিরাজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভা আমীর মাস্টার আশরাফুল ইসলাম আশিক, মাস্টার আব্দুস সালাম, এনসিপি বাগমারার আহ্বায়ক আলী মুর্তজা এবং অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী। পথসভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি ইমরান আলী এবং সঞ্চালনা করেন জাহিদুল ইসলাম।