কেশরহাটে মাছ লুটের অভিযোগ

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার নওগাঁ গ্রামের আব্দুল হালিম নামের এক ব্যক্তির ইজারাকৃত পুকুরে মাছ লুটের অভিযোগ উঠেছে একই গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দেয়া মাছ লুটের অভিযোগে থানা পুলিশ কেশরহাট বাজার মাছের আড়ৎ থেকে লুটকৃত মাছ জব্দ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছর ভুক্তভোগী আব্দুল হালিমের ইজারাকৃত পুকুরটি জোর করে দখলে নিয়ে বিষ প্রয়োগ করে মাছ মেরে নেয় কতিপয় ব্যক্তি। এঘটনায় ভুক্তভোগী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর নিকট অভিযোগ দেন। এরপরে পুকুরের দখল ফিরে পান ভুক্তভোগী আব্দুল হালিম।
পরবর্তীতে মাস দুয়েক পর তিনি পুনরায় পুকুরে মাছ ছেড়ে চাষ শুরু করেন। এরপর থেকে পুনরায় মাছ লুটের চেষ্টায় ভুক্তভোগীকে হুমকি দিতে থাকেন। সবশেষে রবিবার সকালে জোর করে পুকুরে জাল নামিয়ে মাছ লুট করেন একই গ্রাম মৃত আতর আলীর ছেলে আসলাম হোসেন ও আব্দুল জলিলের ছেলে রাব্বানী।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সকালে মাছ লুটের খবর পেয়ে জুরুরি সেবা ৯৯৯ এ কল করলে থানা পুলিশ এসে মাছ জব্দ করেন। পরে মাছ বিক্রি করে টাকা আড়ৎ মালিকের হেফাজতে দেয় পুলিশ।
এঘটনার মোহনপুর থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, ৯৯৯ এ অভিযোগ পেলে পুলিশ গিয়ে মাছ জব্দ করে। অভিযোগে প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাছ লুটের ঘটনায় তৎক্ষণাৎ সুনির্দিষ্ট লিখিত অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করেনি পুলিশ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬ | সময়: ৪:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ