বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮-১৫ নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংসন স্টেশনের প্রায় ৫ কিলোমিটার পশ্চিমে একটি রেললাইনের প্রায় ১০ ইঞ্চি ভেঙ্গে পড়ে। বিষয়টি রেলওয়ের সিডব্লিউ (অস্থায়ী কর্মী) কর্মীরা জানতে পেরে সিগনাল দিয়ে ট্রেনটি থামিয়ে দেয়। পরে তারা রেল লাইনের ভাঙ্গা স্থানটি ধীর গতিতে অতিক্রম করার কাজে সহয়ায়তা করেন। এত ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট বিলম্বে আব্দুলপুর স্টেশনে পৌছে।
সিল্কসিটি ট্রেনের যাত্রী আশিক বিশ্বাস জানান, রেল লাইনের প্রোয় ১০ ইঞ্চি স্থান বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেন থামিয়ে গতি নিয়ন্ত্রন করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে।
আব্দুলপুর রেলওয়ে জংসন স্টেশন মাস্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল লাইনে ভাঙ্গা স্থানে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি থামার কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট বিলম্বে আব্দুলপুর স্টেশনে পৌঁছায়।