সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে যুবদল নেতাকে জরিমানা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজের নির্বাচনী অফিস উদ্বোধনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে আটটার দিকে বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সৈয়দ মোড়ে বিএনপির একটি নির্বাচনী অফিস উদ্বোধনকালে এই ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অফিস উদ্বোধনের সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি বিতরণ করায় বিএনপির প্রার্থী আব্দুল আজিজের পক্ষে সেখানে উপস্থিত যুবদল নেতা সোহেল রানাকে এ জরিমানা করা হয়।
একই সঙ্গে সেখানে রান্না করা দুই ডেকচি খিচুড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত খিচুড়ি একটি এতিমখানায় বিতরণ করা হয়।
এদিকে, জামায়াত নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে তথ্য দিয়েছে দাবি করে পরে এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা রাজাপুর সৈয়দ মোড়ে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল করেন।


প্রকাশিত: January 30, 2026 | সময়: 1:13 am | সুমন শেখ

আরও খবর