, , ।
মতলুব হোসেন, জয়পুরহাট: আক্কেলপুর পৌর এলাকার পেট্রোল পাম্প থেকে উত্তর দক্ষিণমুখী কুমড়াপুল ব্রিজ পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়কটি রাত নামলেই পরিণত হয় ভয়ংকর আতঙ্কের করিডোরে। সন্ধ্যার পর এই গুরুত্বপূর্ণ সড়কে কার্যত স্থানীয় প্রশাসনের কোনো দৃশ্যমান উপস্থিতি থাকে না। নেই সড়কবাতি, নেই নিয়মিত পুলিশের টহল কিংবা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। ফলে স্থানীয়রাও রাতে একা চলাচল করতে ভয় পান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত তিন দশকেরও বেশি সময় ধরে এই সড়কটিতে চুরি, ছিনতাই ও পথরোধকারী অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। মাঝেমধ্যেই দুষ্কৃতিকারিরা রাস্তায় দড়ি টেনে যানবাহন আটকিয়ে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। একাধিক ঘটনায় অস্ত্রের মুখে মোটরসাইকেল আরোহীদের বেঁধে ও মারপিট করে লুটপাটের ঘটনাও ঘটেছে।
বেশ কয়েকজন ভ্যান চালক জানালেন, আমরা রাতে ভ্যান নিয়ে আক্কেলপুর যেতে পারি না। তাদের অভিযোগ, রাতের সময় নিয়মিত ও কার্যকর পুলিশ টহল না থাকায় অপরাধ দিন দিন বেড়েই চলেছে। যদিও মাঝে মাঝে বিচ্ছিন্ন টহল দেখা যায়, তবে তা আনুষ্ঠানিক ও অনিয়মিত হওয়ায় অপরাধ দমনে কোনো দৃশ্যমান প্রভাব পড়ে না। রাত নামলেই এই সড়ক যেন অপরাধীদের অভয়াশ্রম।
এই নিরাপত্তাহীনতা শুধু একটি সড়কেই সীমাবদ্ধ নেই, বরং ধীরে ধীরে আশপাশের এলাকাতেও এর বিস্তার ঘটছে। উদ্বেগজনকভাবে একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে কানুপুর থেকে আক্কেলপুর পা¤প পর্যন্ত সড়ক এবং নারিকেল বাড়ী থেকে উপজেলার কেসের মোড় রেলগেট পর্যন্ত অংশেও।
পেট্রোল পা¤প থেকে ৮শত মিটার দূরে আক্কেলপুর-গোবরচাপা মুল সড়কের ডান পাশ্বের রোড নারিকেল বাড়ির রাস্তা শুরু, ১৫০ মিটার পরে পূর্ব-পশ্চিম দিকে রাস্তার বাঁকে বাঁকে বেশ কয়েকটি গর্ত থাকায় জরুরী প্রয়োজনেও যদি কেউ দ্রুত যেতে চায় রাস্তার বেহাল দশার কারণে কেউ সহজে যানবাহন নিয়ে যেতে পারে না। এই রাস্তাতেও নেই প্রযাপ্ত সড়কবাতি নেই, ফলে রাত নামলেই পুরো এলাকা অনিরাপদ হয়ে ওঠে।
আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা বলেন, পুলিশ বিষয়টি স¤পর্কে অবগত নয় এবং এ সংক্রান্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ এখনো থানায় করা হয়নি। ওই এলাকায় নিয়মিত কোনো টহল ব্যবস্থা নেই। সাধারণত বিশেষ কোনো প্রয়োজনে বা তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ যায়। তবে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ভবিষ্যতে ওই এলাকায় রাতের টহল বাড়ানো হবে।