, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পর্দা উঠতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্সের। ‘৫ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক ৩ দিনব্যাপী এই কনফারেন্স আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ। আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও মালয়েশিয়াসহ ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
৩০ জানুয়ারি পর্দা উঠলেও ২৯ জানুয়ারি কনফারেন্সে অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। কনফারেন্সে উপস্থাপনের জন্য জমা পড়ে মোট ৯৯৫টি গবেষণা প্রবন্ধ। এর মধ্য থেকে নিবিড় পর্যালোচনার পর ৩৩৫টি প্রবন্ধ নির্বাচন করা হয়েছে। যার মধ্যে ২৮৬টি প্রবন্ধ সরাসরি উপস্থাপন করা হবে। যা পরবর্তীতে প্রকাশিত হবে।
কনফারেন্সের বিশেষত্ব তুলে ধরে ইলেট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ জানান, সম্মেলনের বিভিন্ন সেশনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের স্বনামধন্য অধ্যাপকেরা ‘কি-নোট’ স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন। উদীয়মান প্রযুক্তি যেমন—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস এবং ন্যানোটেকনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলোচনা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ টেকনিক্যাল ওয়ার্কশপ।
আগামী ৩০ জানুয়ারি কনফারেন্সের উদ্বোধনী ও ৩১ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। ‘কনফারেন্স চেয়ার’ হিসেবে দায়িত্ব পালন করছেন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ। কনফারেন্সটির কারিগরি সহযোগিতায় রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন। এছাড়া পৃষ্ঠপোষকতায় রয়েছে সরকারের আইসিটি ডিভিশন, ইউজিসি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ বেশ কিছু সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কনফারেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে িি.িরপবপঃব.ৎঁবঃ.ধপ.নফ এই ওয়েবসাইট ভিজিট করে।