, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর আয়োজনে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
সিনিয়র ইংরেজি শিক্ষক ইব্রাহিম খন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন অভিভাবক আব্দুল হান্নান, আপেল মাহমুদ, সোহেল রানা, সিরাজুল ইসলাম, জাইমা বেগম, মুঞ্জুয়ারা বেগম, সাবিনা বেগম, আব্দুল কুদ্দুস। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, ওবাইদুর রহমান, মাওলানা শিক্ষক মামুনুর রশিদ। এছাড়াও ছাত্র-ছাত্রীও বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, ফজলুর রহমান, আয়েশা বেগম, জিল্লুর রহমান, শিক্ষক আলমগীর হোসেন, আসমা খাতুন, শারমিন সুলতানা, জান্নাতুন মাওয়া, ইসমতআরা খান, অরুনা খাতুন, মুসফিকা খাতুন। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল হোসেন, মোসা. শ্যামলী বেগম, মোজাহার আলী, কামাল হোসেন, সাহাবুল আলম, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, খোরশেদ আলী প্রমুখ।