সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাট গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি নেতৃবৃন্দ। জয়পুরহাট গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সহযোগিতায় রবিবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ ওহাব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. তানজীর আল ওহাব, শহর বিএনপির সাধারণ স¤পাদক আবু রায়হান উজ্জ্বল, বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারণ স¤পাদক শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইসমাইল হোসেন রনি, আব্দুর রহিম, সাংগঠনিক স¤পাদক ইসরাফিল হোসেন, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জয়পুরহাট গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক রেজাউল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতরা শ্রমিকদের ন্যায্য মুজুরী, সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে নানা দিক নির্দেশনামূলক মত বিনিময় করেন।


প্রকাশিত: January 27, 2026 | সময়: 5:24 am | সুমন শেখ

আরও খবর