সর্বশেষ সংবাদ :

নাচোলে আ’লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপলোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন (৫৫) রবিবার দুপুর ২টা ২০মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রজেউন)। তিনি নাচোল পৌর এলাকার মুরাদপুর গ্রামের ৫নং ওয়ার্ডের আবু তালহার ছেলে।
মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর জানাযার নামাজ রবিবার রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামানা ও শোকসন্তপ্তÍ পরিবারের প্রতি সমবেনা জানিয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


প্রকাশিত: January 26, 2026 | সময়: 4:53 am | সুমন শেখ

আরও খবর