সর্বশেষ সংবাদ :

কেশরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় মার্কেটের ভাড়াটিয়াকে মারপিটের অভিযোগ

স্টাফ রির্পোটার, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বিদ্যালয়ের বহুল আলোচিত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে দোকানঘরের ভাড়াটিয়াকে মারপিটের উঠেছে। এ সময় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও দোকান ভাড়াটিয়া মধ্যে তর্কে জড়িয়ে পড়েন। সেই সময় প্রধান শিক্ষক নিজামকে চড়চাপ্পড় মেরে বিদ্যালয়ে ভিতরে ঢুকে পড়ে এই রকম ভিড়িও সংবাদকর্মীদের হাতে এসেছে।
এ বিষয়ে বেলনা গ্রামের মৃত আবুল হাসান ছেলে নজরুল ইসলাম নিজাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, দেড় দুই বছর পূর্বে কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটের ২য় তলায় পূবালী ব্যাংকের পিছনে ১টি দোকান ঘর একশত টাকা মূল্যের তিনটি নন জুডিশিয়্যাল স্ট্যাম্প মাধ্যমে জামানত বাবদ দুই লক্ষ আশি হাজার টাকা প্রদান করেন এবং মাসিক এক হাজার চারশত টাকা ভাড়া চুক্তি হয় নজরুল ইসলাম নিজামের সাথে। চুক্তিপত্রটি উভয় পক্ষের সম্মতিক্রমে বাকশৈল গ্রামের মহির উদ্দিনের ছেলে মনির নিকট জমা রাখা হয়। দোকান মেরামত করে নিজামকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলে তা অদ্যাবধি বুঝিয়ে দেওয়া হয়নি। কিন্তু গত ২১ জানুয়ারি বেলা সাড়ে এগারটা দিকে কেশরহাট উচ্চ বিদ্যালয় গেটের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাকা রাস্তা পাশে মনি চুক্তিনামাটি নিজাম সহ অনেকের উপস্থিতে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের কাছে জমা দেন। সেইসময় উক্ত চুক্তিনামার ফটোকপি ও দোকান ঘর বুঝিয়ে দিতে বললে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে ভাড়াটিয়াকে মারপিট করে এবং হুমকি দেন।
নজরুল ইসলাম বলেন, আমি চুক্তিমানা ও দোকানঘর বারবার বুঝিয়ে দেওয়ার কথা বললে আজ দিব কাল দিব বলে বিভিন্ন টাল বাহনা করে। প্রধান শিক্ষক আমাকে চুক্তিনামার কপি দেননি বরং সন্ত্রাসীদের দিয়ে হুমকি প্রদান করেন। অর্থ আত্মসাত দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে তিনি কয়েকবার বরখান্ত হয়েছেন। দোকান ঘর বুঝিয়ে পাওয়া সহ বন্দোবস্তের স্ট্যাম্প উদ্ধারের জন্য স্কুল কমিটির সভাপতির হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিচিভ করেননি।
কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার অভিযোগ তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ