রাজশাহী এডিটরস ফোরামের সাথে দুই জামায়েত প্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-২ (সদর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহাঙ্গীর আলম ও রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের অধ্যাপক আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় নির্বাচনী পরিবেশ, রাজশাহীর উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রার্থীরা বলেন, একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা করছে মানুষ। এলাকার উন্নয়নে নতুন করে কাজ করার অনেক সুযোগ রয়েছে। মানুষের জীবন মান উন্নয়নে অনেক কিছুই করার রয়েছে। এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে এসব অনুধাবন করছি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব।


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬ | সময়: ৭:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর