, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: সারা দেশের ন্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর-৪ (বাগমারা) আসনে ৪ জন প্রার্থীর নামে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার জেলা পরিষদের কার্যলয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আকতারের উপস্থিতিতে বাগমারার ৪ জন প্রার্থীর দলীয় প্রতীক বরাদ্দ পায়। এ সময় সহকারী রিটানিং কর্মকর্তা, প্রার্থী ও তাদের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র শেষ দিনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন। পরবর্তিতে গত ৩ জানুয়ারি রিটানিং কর্মকর্তা যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় জাতীয় পাটি ও ইসলামী আন্দোলনের এই দুই জনের প্রার্থী মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছিল।
আপিল বিভাগের বৈধতার চিঠি পেয়ে ওই ২ জনসহ ৪ জন প্রার্থী হয়। এরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া, জামায়াতের মনোনীত দাাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদের সুরা সদস্য ডাক্তার আব্দুল বারী, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ফজলুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম খান।
নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনের প্রতীক বরাদ্দ পাবার পর পরই প্রার্থী ও সমর্থকরা নড়ে চড়ে বসেছে। ইতি মধ্যে প্রার্থী ও সমর্থকরা দৌড়ঝাঁপ শুরু করেছেন।
এদিকে নির্বাচনে উপজেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিং, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা উপজেলা পরিষদ চত্বরে বলেন, আ’লীগ সরকারের আমলে যারা ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়েছিল ওই সব দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বলে দাবি করেন। এতে করে বির্তকিত পুলিং, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার দিয়ে দায়িত্ব পালনে নির্বাচনের নিরেপক্ষতা ঝুঁকি হবে বলে দাবি করা হয়।
এ বিষয়ে তিনি মোহনগঞ্জ কলেজের দুই জন আ’লীগ পন্থির শিক্ষক দায়িত্বপ্রাপ্ত হবার কথা তিনি উল্লেখ করেছেন। একই ভাবে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক জন আ’লীগ সরকারের আমলে যারা ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়েছিল তারা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত হয়ে নির্বাচনে নিরেপক্ষতা নষ্ট করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।
তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মাহবুবুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।