সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে জামায়াত থেকে বিএনপিতে যোগ দিলেন ২০ জন নেতাকর্মী

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সমমনা অন্যান্য দল থেকে বিএনপিতে নেতাকর্মী যোগদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে জয়পুরহাটের জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্তাহার বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।
আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এ,টি,এম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক শামসুল আলম, সাংগঠনিক স¤পাদক এনামুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে ইসলামি ছাত্র শিবিরের সাবেক সাথি ও বর্তমান জামালপুর ইউনিয়নের ধুলাতর মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিরাজুল ইসলামের নেতৃত্বে ২০ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে নতুন সদ্য যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সংসদ সদস্য প্রার্থাী মাসুদ রানা প্রধান।


প্রকাশিত: January 22, 2026 | সময়: 2:58 am | সুমন শেখ

আরও খবর