পাঁচবিবিতে নির্বাচনী অফিস উদ্বোধন

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ও বালিঘাটা ইউনিয়নের মধ্যস্থল শিমুলতলী বাজারে জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধন শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। গত সোমবার সন্ধ্যায় অফিস উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী মাষ্টার ও স্থানীয় কাউন্সিলর আমজাদ হোসেন সহ নেতাকর্মী।
জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছের সার্বিক তত্ত্বাবধানে এসব অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর