সর্বশেষ সংবাদ :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে যুবদলের আলোচনা ও দোয়া

স্টাফ রির্পোটার: মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আলোচনা সভা ও দোয়াতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মোঃ মামুন অর রশিদ মামুন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি ও সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল কাদের বকুল, যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিলন, আনারুল ইসলাম, আতাউর রহমান বাঁধন, নাজির হাসান, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, সহ-দপ্তর আকতারুল ইসলাম অপু, মাসুদুল হক মৃধা মমিন, সদস্য হাফিজুল ইসলাম আপেল, মুজিবুল হক মিলন, হাসান খান, আরিফুজ্জামান সোহেল, মুক্তার আলী সাদ্দাম, সুরাজ আলী, শাহিন আকতার সাঈদ,নাফিজ ইমতিয়াজ ড্যানী, রবিন হোসেন, রেজাউর রহমান রবিন, বিপ্লব রহমান নাঈম, হাফিজ বাবু,সাইফুল ইসলাম, নাজমুস সাকিব নাঈম, মোহন আলী, নীরব খাঁন তারেক, গোলাম মোস্তাইন তুষার, ইফতেখার আলম জিমু সহ যুবদল রাজশাহী মহানগর অধিনস্থ ৮ টি সাংগঠনিক থানা যুবদলের নেতৃবৃন্দ এবং রাজশাহী মহানগর অধিনস্থ সকল ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ ।


প্রকাশিত: January 20, 2026 | সময়: 5:18 am | সুমন শেখ