, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা মরহুম মাদার বখ্শ এর ৫৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২০ জানুয়ারি মঙ্গলবার। এই উপলক্ষ্যে বিকাল সাড়ে ৩টায় সিনেট ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান ও মরহুম মাদার বখ্শ এর পৌত্র কাজী হা-মিম সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।