, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর-৪ (বাগমারা) আসনের ত্রয়োদশ সংসদ সদস্য পদে আরোও দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। এরা হলেন, জাতীয় পার্টির ফজলুর রহমান ও ইসলামী আন্দোলনের বাংলাদেশের তাজুল ইসলাম খান। এ নিয়ে বাগমারা আসনে চার জন প্রার্থী নির্বাচন করবেন।
গত ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র শেষ দিনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন। পরবর্তিতে গত ৩ জানুয়ারি রিটানিং কর্মকর্তা যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় জাতীয় পাটি ও ইসলামী আন্দোলনের এই দুই জনের প্রার্থী মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছিল। সংশ্লিষ্ট প্রার্থীরা বাংলাদেশ নির্বাচন কমিশন আপিল করায় শুনানী শেষে তাদের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
আপিল বিভাগের বৈধতার চিঠি জাতীয় পাটি ও ইসলামী আন্দোলনের বাংলাদেশ দুই প্রার্থী পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এছাড়া আসন্ন নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাগমারায় বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান ও জামায়াতের মনোনীত জেলা কর্মপরিষদের সুরা সদস্য ডাক্তার আব্দুল বারী সরদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।