সর্বশেষ সংবাদ :

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া

স্টাফ রিপোর্টার, নওগাঁ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের ঢাকা ব্যাসস্ট্যান্ড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
এসময় আরো ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক দিদারুল হক রতন, সাবেক ফুটবলার মোসাদ্দেক হোসেন, লেবু, মোরশেদ তরফদার, আবুল কালাম আজাদ, হামিদ, আজিম, সাজ্জু, রুহুল কুদ্দুস পলাশ, অপু, রনি, বায়দা, সাব্বির, রিপন ও স্বাধীন সহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে বিকেলে নজরুল একাডেমির উদ্যোগেও শহরের তথ্য অফিস চত্বরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সাংস্কৃতিক ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ড কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এছাড়াও শহরের খাসনওগাঁ ঈদগাহ মাঠে, পৌর ৯নং ওয়ার্ডের পিরোজপুর ও সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: January 18, 2026 | সময়: 1:38 am | সুমন শেখ