বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের ডিঙ্গাডোবা পাঠার মোড়ে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ।
রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ওলিউল রানা, মহানগর শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম (পাখি), রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, আশিকুল ইসলাম, মাইনুল ইসলাম, ওয়াছির আলী, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক সোহেল আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবু আলম (উজ্জল), ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম (মতিন), কাশিয়াডাঙ্গা থানা শ্রমিকদলের সভাপতি সুমন আলী, সাবেক যুগ্ন আহ্বায়ক তৌফিকুল ইসলাম টিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।